Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিপিএলের প্রথম ম‍্যাচে সাকিব-তামিমের মুখোমুখি লড়াই আজ

বিপিএলের প্রথম ম‍্যাচে সাকিব-তামিমের মুখোমুখি লড়াই আজ

 অনলাইন ডেস্ক    ২০ জানুয়ারী, ২০২৪ ১১:৪৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

বিশ্বকাপ দিয়ে সাকিব-তামিমের দ্বন্দ্ব সবার সামনে আসে। সেই দ্বন্দ্ব পিছনে ফেলে আবারও মাঠে নামছে এই দুই তারকা। তবে প্রতিপক্ষ হিসেবে। মাঠে দুজনের কথাও হতে পারে তবে দুজন দুজনকে যে প্রাণপনে হারাতে চাইবেন।

আজ দুপুর দেড়টার সময় মিরপুর মাঠে বিপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে তামিম ইকবালের ফরচুন বরিশাল এবং সাকিবের রংপুর রাইডার্স। টুর্নামেন্টের দুই তারকাবহুল দলের লড়াই ছাপিয়ে এই ম্যাচে সাকিব-তামিম দ্বৈরথ বাড়তি উন্মাদনা ছড়িয়েছে।

এদিকে কাল ইংল্যান্ডে চোখের ডাক্তার দেখিয়ে দেশে ফিরেই অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব। প্রথম ম্যাচে সাকিবকে ঘিরেই রণকৌশল সাজাবে রংপুর। শেখ মেহেদী, হাসান মাহমুদ, রনি তালুকদার, শামীম পাটোয়ারি, হাসান মুরাদ, আবু হায়দার রনির মতো তারকা ক্রিকেটাররা আছেন রংপুরের ডেরাতে।

আরও পড়ুন: নতুন জগতে পা রাখতে যাচ্ছেন শাকিব খান...

তবে দেশি তারকাদের বিচারে সবচেয়ে এগিয়ে ফরচুন বরিশাল। তামিম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মিরাজ, সৌম্য, সাইফুদ্দিনের মতো তারকারা আছেন এই দলে।

টুর্নামেন্টের দুই তারকাবহুল দলের লড়াইয়ে ফেভারিট বেছে নেয়া খুব কঠিন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠে সেরাটা দেয়া দলই জিতবে বলে বিশ্বাস মেহেদী হাসান মিরাজের।

অনলাইন ডেস্ক