নেইমার জুনিয়র আগামী জুনে কোপা আমেরিকা খেলবেন না। বিষয়টি আগেও একবার গণমাধ্যমে এসেছে। নতুন করে ব্রাজিল জাতীয় ফুটবল দলের একজন মুখপাত্রের বরাতে জানিয়েছে আরব নিউজ।
এই বিষয়টি নিয়ে রদ্রিগো পাভিয়া বলেন, নেইমার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকায় খেলতে পারবেন না। কারণ এই সময়ের মধ্যে পুরোপুরি ফিট হতে পারবেন না তিনি।
তিনি আরও জানিয়েছেন, কোপা আমেরিকার পরে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব দিয়ে নেইমার মাঠে ফিরবেন। তখন খেলার জন্য পুরোপুরি প্রস্তুত থাকবেন তিনি।
আরও পড়ুন: একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী...
নেইমার গত অক্টোবরে ইনজুরিতে পড়েন। আল হিলালে যোগ দেওয়ার পরই ওই ইনজুরিতে মাঠের বাইরে আছেন তিনি।
ব্রাজিলে সেরে ওঠার চিকিৎসা নিচ্ছেন এই ব্রাজিলিয়ান। এর মধ্যে গত সোমবার আল হিলালে এসেছিলেন নেইমার জুনিয়র।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









