Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সুখবর দিলেন তাসকিন

সুখবর দিলেন তাসকিন

 অনলাইন ডেস্ক    ২৪ আগষ্ট, ২০২৩ ১১:৫৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 60 বার

জাতীয় দলে ক্রিকেটার তাসকিন আহমেদের সুসময় চলছে এখন। তিনি ইনজুরি কাটিয়ে এশিয়া কাপ ও বিশ্বকাপে পেস বোলিং আক্রমণের নেতৃত্ব দিবেন। তবে তার আগেই জাতীয় দলের এই পেসার দারুণ এক সুসংবাদ পেলেন। তৃতীয়বারের মতো সন্তানের বাবা হলেন তিনি। তবে তাসকিন-রাবেয়া দম্পতির ঘর আলো করে এসেছে এক কন্যা সন্তান।

জাতীয় দলে ক্রিকেটার তাসকিন নিজের ভেরিফাইড ফেসবুকের মাধ্যমে আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত একটা ৩০ মিনিটে তৃতীয়বারের মতো কন্যা সন্তানের বাব হয়েছেন বলে জানিয়েছেন।

তিনি ফেসবুক পেজে লিখেছেন, আমি তৃতীয় বাররে মতো সন্তানের (কন্যা) বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই তাদের জন্য দোয়া করবেন।

আরও পড়ুন: শ্বাসরুদ্ধকর ফাইনালে মেসিদের ইতিহাস...

২০১৭ সালের ৩১ অক্টোবর বান্ধবী সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন জাতীয় দলে ক্রিকেটার তাসকিন।

এরপর ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর প্রথমবারের মতো পিতৃত্বের স্বাদ পান এই পেসার। তারপর গত বছরের এপ্রিলে দ্বিতীয় সন্তানের বাবা হলেন তিনি। এবার তৃতীয় সন্তানের বাবা হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ।

অনলাইন ডেস্ক