বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচের জন্য নতুন দল ঘোষণা করেছেন। দলে ফিরেছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।
বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন। এছাড়াও বিশ্রাম দেয়া হয়েছে শরিফুল ইসলামকে। ঢাকা প্রিমিয়ার লিগে খেলার কারণে জাতীয় দল থেকে ছুটি নিয়েছিলেন সাকিব।
আইপিএল থেকে ফিরে মোস্তাফিজও ছিলেন বিশ্রামে। সৌম্য সরকার চোটের সঙ্গে লড়াই করে বিশ্বকাপের আগে দলে ফিরলেন।
এই সিরিজ শেষেই ঘোষণা করা হবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড। সব মিলে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টির স্কোয়াডে সদস্য সংখ্যা ১৫-ই থাকছে।
আরও পড়ুন: ধেয়ে আসছে ঝড়: নদীবন্দরে সতর্ক সংকেত...
ইতোমধ্যেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে গেছে বাংলাদেশ। আগামী ১০ এবং ১২ মে সিরিজের অবিশিষ্ট দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, তানভির ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









