Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 রুবেল- অপুকে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে সাকিব

রুবেল- অপুকে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে সাকিব

 অনলাইন ডেস্ক    ২০ ডিসেম্বার, ২০২৩ ১০:৩১:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরায়-১ আসনে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নৌকার প্রতীক বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন।

সাকিব গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে মাগুরা শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোটারদের কাছে ভোট চেয়েছেন। এ সময় জাতীয় দলের তারকা ক্রিকেটার রুবেল হোসেন ও নাজমুল ইসলাম অপু সাকিবের লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণায় অংশ নেন।


জানা গেছে, কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সাকিব আল হাসান র‌্যালিতে যোগ দেন। এ সময় শহরের কেশবমোড় থেকে শুরু হয়ে চৌরঙ্গীমোড় হয়ে বেবি প্লাজা, নুরজাহান প্লাজাসহ বেশ কয়েকটি জায়গায় সাকিবের নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করা হয়।

আরও পড়ুন: প্রতীক পেয়ে ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানালেন সাকিব...

পথসভায় ভোট চেয়ে সাকিব আল হাসান বলেন, আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে মাগুরাকে একটি মডেল জেলায় রূপান্তর করার সুযোগ চাই। ভোটাররা কষ্ট করে বিজয় র‌্যালিতে যোগ দিয়েছেন। এজন্য তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সাকিব।

এ দিকে অন্য প্রার্থীদের প্রচার-প্রচারণা চোখে না পড়লেও জমজমাট সাকিবের প্রচার প্রচারণা। মাগুরা-১ আসনে সাকিব আল হাসানের নৌকা প্রতীকের পোস্টার, ব্যানার ছেয়ে গেছে।

অনলাইন ডেস্ক