Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 এবার ছেলের বাবা হলেন কোহলি

এবার ছেলের বাবা হলেন কোহলি

 অনলাইন ডেস্ক    ২১ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 45 বার

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তাদের ঘরে দ্বিতীয় সন্তান আসছে বলে গুঞ্জন অনেক আগেই শুনা গেছে। তা এবার সত্যি হলো।

কোহলি-আনুশকার ঘর আলো করে গত ১৫ ফেব্রুয়ারি জন্ম হয়েছে তাদের দ্বিতীয় সন্তান। তিনি এবার ছেলে সন্তানের বাবা হয়েছেন।

কোহলি-আনুশকা দম্পতি তাদের ছেলের নাম রেখেছেন 'অকায়'। তিন বছর আগে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন আনুশকা শর্মা।

ইনস্টাগ্রামে মঙ্গলবার সন্ধ্যায় কোহলি-আনুশকা লিখেছেন, 'অনেক আনন্দ আর ভালবাসায় আমাদের হৃদয় ভরে গেছে। সকলকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গত ১৫ ফেব্রুয়ারি আমাদের পুত্রসন্তান অকায়ের জন্ম হয়েছে। আমরা আপনাদের আশীর্বাদ আর শুভকামনা চাই।'

আরও পড়ুন: একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা...

বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল আনুশকা দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বিশ্রাম নিয়েছিলেন কোহলি।

সেই সময় মনে করা হয়েছিল স্ত্রী'র পাশে থাকতেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ছুটি নিয়েছিলেন তিনি। সেই জল্পনা আরও উস্কে দেন কোহলির সতীর্থ এবং প্রিয় বন্ধু এবি ডি ভিলিয়ার্স।

দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার একটি ভিডিওতে বলেছিলেন, আমি কোহলির সঙ্গে কথা বলছিলাম। তখনই জানতে পারি, আনুশকা দ্বিতীয় বার মা হতে যাচ্ছেন। তাই এই সময় ওর পাশে থাকা কোহলির কর্তব্য। সবাই সেটাই করে। কোহলিও করছে। এর জন্য ওর ক্রিকেটের প্রতি ভালবাসা নিয়ে প্রশ্ন করার কোনও মানে নেই।

অনলাইন ডেস্ক