Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আজ বিসিবির সভা, আসতে পারে যেসব সিদ্ধান্ত

আজ বিসিবির সভা, আসতে পারে যেসব সিদ্ধান্ত

 অনলাইন ডেস্ক    ২ জুলাই, ২০২৪ ১২:৩৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 21 বার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটির সভা আজ মঙ্গলবার (২ জুলাই) বিকেলে ৩টার সময় অনুষ্ঠিত হবে। মূল এজেন্ডা দুইটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স মূল্যায়ন ও প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের অগ্রগতি। এর বাইরেও আলোচনা হবে কোচদের চুক্তি নবায়ন, গেম ডেভেলপমেন্ট আর ফ্যাসিলিটি বিভাগের আপডেট নিয়ে।

বরিশাল বিভাগ থেকে মনোনীত পরিচালক আলোমগীর হোসেন আলোর মৃত্যুতে শূন্য হওয়া পদ নিয়েও হবে আলোচনা। এজেন্ডায় না থাকলেও সভায় বিশেষ গুরুত্ব পেতে পারে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন।

প্রায় মাস চারেক পর আবারো এক ছাদের নিচে বিসিবি পরিচালকরা। বোর্ড সভায় গুরুত্ব পাবে বেশ কিছু এজেন্ডা।

তবে সবার আগে বিশ্বকাপ কচড়া। সদ্য সমাপ্ত বিশ্বকাপে সুপার এইট খেললেও টাইগারদের নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ জন্ম দিয়েছে সমালোচনার। ফ্লপ ছিল টপ অর্ডার। কোচ চান্ডিকা হাথুরুসিংহে, সিনিয়র ক্রিকেটার ও অধিনায়ক শান্তির ব্যাটিং কিংবা ডিসিপ্লিন নিয়েও আছে প্রশ্ন।

পরিচালকদের মিটিংয়ে গুরুত্ব পাবে বিষয়গুলো। ৩ থেকে ২০ অক্টোবর ঢাকা আর সিলেটে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এজেন্ডায় না থাকলেও সভায় গুরুত্ব পাবে উদ্বোধনসহ বিভিন্ন পরিকল্পনা।

অনলাইন ডেস্ক