Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব

নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব

 অনলাইন ডেস্ক    ১৪ এপ্রিল, ২০২৪ ১১:৫২:০০নিউজটি দেখা হয়েছে মোট 23 বার

দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান আজ রোববার (১৪ এপ্রিল) ফেসবুক পোস্টে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

ফেসবুক পোস্টে একটি ছবি যুক্ত করে সাকিব লেখেন, ‘শুভ নববর্ষ! আশা করি আমাদের সবার জীবনে এই নতুন বছর অঢেল সুখ, শান্তি এবং আনন্দ নিয়ে আসবে।’

তিনি আরও লিখেন, ‘নতুন বছরে নতুন আশা, নতুন আনন্দ আর নতুন উদ্যোগে ভরে উঠুক আপনার জীবন।’

প্রতি বছরের মতো এবারও বাংলা নববর্ষকে বরণ করে নিতে বর্ণিল উৎসবে মেতেছে দেশ। অতীতে বাংলা নববর্ষের মূল উৎসব ছিল হালখাতা।

আরও পড়ুন: নববর্ষের সকালে চুয়াডাঙ্গার সড়কে ঝরল ২ প্রাণ...

এটি পুরোপুরিই একটি অর্থনৈতিক ব্যাপার। গ্রামে-গঞ্জে-নগরে ব্যবসায়ীরা নববর্ষের প্রারম্ভে তাদের পুরোনো হিসাব-নিকাশ সম্পন্ন করে নতুন খাতা খুলতেন।

এ উপলক্ষে তারা নতুন-পুরাতন খদ্দেরদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন এবং নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র স্থাপন করতেন। চিরাচরিত এ অনুষ্ঠানটি পালিত হয় এখনও।

অনলাইন ডেস্ক