নেপিয়ারে প্রথম টি-২০ সিরিজের টস জিতে বোলিং নিয়ে ৫ উইকেটের জয় তুলে নিয়েছিল বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নিউজিল্যান্ড শিবিরে শুরুতে ধাক্কা দেন পেসার শরিফুল ইসলাম। ওপেনার ফিন অ্যালেনকে ২ রানে ফেরান তিনি। পরে টিম শেইফার্ট ও ড্যারেল মিশেলের জুটি ভেঙেছেন তানজিম সাকিব।
নিউজিল্যান্ড ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৩ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা ড্যারেল মিশেল ১৬ রানে খেলছেন। তার সঙ্গী গ্লেন ফিলিপস। দ্বিতীয় ওভারে নন স্ট্রাইক প্রান্তে শেইফার্টের হেলমেটে বল লাগার পর তাকে সুযোগ পেয়েও রান আউট করেননি শরিফুল। পরে তিনি ২৩ বলে ছয়টি চার ও এক ছক্কায় ৪৩ রান করে ফিরেছেন।
আরও পড়ুন: নিউজিল্যান্ডকে ১৩৪ রানে আটকাল বাংলাদেশ...
মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজ নিশ্চিত করার ম্যাচে লিটন দাসকে ছাড়া খেলতে হচ্ছে টাইগারদের।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে খেলতে পারছেন না তিনি। তার জায়গায় একাদশে ঢুকেছেন শামীম পাটোয়ারি। উইকেটকিপিং করবেন রনি তালুকদার।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









