Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 শ্বাসরুদ্ধকর ফাইনালে মেসিদের ইতিহাস

শ্বাসরুদ্ধকর ফাইনালে মেসিদের ইতিহাস

     ২০ আগষ্ট, ২০২৩ ১৫:১৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 43 বার

রুদ্ধশ্বাস এক ফাইনালের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনা যেমন রুদ্ধশ্বাস খেলা উপহার দিয়েছিল, তেমনই আজ রোববার (২০ আগস্ট) সকাল সাতটার সময় লিগস কাপের ফাইনালে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও নাশভিল। সেই এক ফাইনাল যেন আবারও দেখা গেল।

এবারও লাইমলাইটে লিওনেল মেসি। তবে আর্জেন্টিনা নয়, নতুন ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে।

এরই মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে প্রথম শিরোপার স্বাদ পেয়ে যান মেসি। তিনি এই শিরোপা অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। লিগস কাপের ফাইনালে গোল করার মধ্য দিয়ে টানা সাত ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন সেনসেশন। এমন কীর্তি টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম। আর দলের শিরোপা অর্জনও হলো প্রথমবার।

ফাইনাল ম্যাচে মেসির গোলেই টিকে থাকার রশদ পেয়ে যায় মায়ামি। এটি মায়ামির জার্সিতে মেসির দশ তম গোল।


তবে ফাইনাল ম্যাচটি জয়ের জন্য তাকে রুদ্ধশ্বাস যাত্রার মধ্য দিয়ে যেতে হয়েছে। খেলার ৫৭ মিনিটে যখন ১-১ গোলের সমতা আসে, তখন থেকেই দুই দল ম্যাচ বের করার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা মেলেনি।

যদিও একাধিক গোলের সুযোগ পেয়ে ছিলো দুই দল। খেলার ৭১ মিনিটে মেসির বুলেট গতির শট গোল পোস্টে লেগে ফিরে আসে। ফলে ১-১ গোলেই শেষ হয় নির্ধারিত সময়।

তাতে খেলা ৯০ মিনিট পরে সরাসরি টাইব্রেকারে গড়ায়। মায়ামির পক্ষে প্রথম শটটি নেন লিওনেল মেসি। সফল কিকে দলকে এগিয়ে নেন। তবে নাশভিলের দ্বিতীয় টাইব্রেকার শট থেকে গোল করতে ব্যর্থ হন র‍্যান্ডাল লিল। অপর দিকে মায়ামির ভিক্টর উলো ব্যর্থ শট নেন। তাতে পাঁচটি টাইব্রেকার শেষে চার-চার সমতা আসে।

শুরু হয় আবারও ট্রাইব্রেকার শট। এবার পাঁচ-পাঁচ সমতা টানে দুই দল। শেষ পর্যন্ত মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার ও নাশভিলের গোলরক্ষক এলিয়ট প্যানিকো শট নিতে আসেন। ক্যালেন্ডার সফল হলেও প্যানিকো ভুল করে বসেন। তার শট ঠেকিয়ে মেসির হাতে শিরোপা তুলে দেয়ার দায়িত্ব নেন ক্যালেন্ডার। তাতে কাতার বিশ্বকাপের এমিলিয়ানো মার্টিনেজের দায়িত্বই তিনি যেন পালন করলেন।


এ দিকে পিএসজি অধ্যায় শেষ করে মায়ামিতে এসেই যেন কাতার বিশ্বকাপের ফর্ম ফিরিয়ে আনলেন মেসি। একের পর এক গোল করে আর্জেন্টিনার মতো মায়ামিকেও অধরা শিরোপা এনে দিলেন ৩৬ বছর বয়সী এই ফুটবল জাদুকর লিওনেল মেসি।