আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের শুরুটা ভালোভাবেই রাঙিয়েছে বাংলাদেশ। কিন্তু এবারের চ্যালেঞ্জটা বেশ কঠিন। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে আজ মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টার সময় ধর্মশালার হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে খেলতে নামতে যাচ্ছে টাইগাররা।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে ফুরফুরে বাংলাদেশ ক্রিকেট দল। অনুশীলনেও তা দেখা গেছে। হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশনের নেটে টাইগার ক্রিকেটাররা ব্যস্ত সময় কাটিয়েছে।
শান্ত, মুশফিক, মাহমুদউল্লাহরা ঝালিয়ে নিয়েছেন নিজেদের। তবে এবারের ম্যাচটা বেশ কঠিনই হবে বাংলাদেশের জন্য।
কারণ, বর্তমানে ওয়ানডে ক্রিকেট এবং টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বচ্যাম্পিয়ন যে ইংল্যান্ড।
ইংল্যান্ডের মাঠে অনুষ্ঠিত সর্বশেষ আসরে তেমন পাত্তা না পেলেও ভারতের কন্ডিশনে ইংলিশদের হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ।
আরও পড়ুন: এবার বিশ্বকাপের মাঠে ঢুকলেন জারভো ৬৯...
ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ ইংল্যান্ডকে দুইবার হারিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ওয়ানডেতে পিছিয়ে থাকলেও, বিশ্বকাপের পরিসংখ্যানে সমানে সমান বাংলাদেশ-ইংল্যান্ড। ৪ বারের দেখায় ২ বার টাইগাররা আর ২ বার জয় পেয়েছে ইংল্যান্ড।
তবে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ইংল্যান্ডের চেয়ে বেশ খানিকটা পিছিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ২৪ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যেখানে ইংল্যান্ডের জয় ১৯ ম্যাচে আর বাংলাদেশের জয় ৫ম্যাচে।
এদিকে ইংল্যান্ড ও বাংলাদেশের ম্যাচের মধ্যে ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন সাবেক ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান। তবে ম্যাচটা যে তাদের জন্য কঠিন হবে তাও জানিয়ে দিয়েছেন তিনি।
ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, শেখ মেহেদী, তাওহীদ হৃদয় ও মুস্তাফিজুর রহমান।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









