Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মিয়ামিতে মেসির অভিষেক ম্যাচে টিকিটের মূল্য কোটি টাকার উপরে

মিয়ামিতে মেসির অভিষেক ম্যাচে টিকিটের মূল্য কোটি টাকার উপরে

 অনলাইন ডেস্ক    ১৮ জুলাই, ২০২৩ ১২:৫১:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

ইন্টার মিয়ামির সঙ্গে লিওনেল মেসির আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়েছে। মিয়ামির জার্সিতে মেসির এখন শুধু অভিষেকের অপেক্ষা। মিয়মিতে আর্জেন্টাইন তারকা ফুটবলারের প্রথম ম্যাচ দেখার আগ্রহ জেগেছে যুক্তরাষ্ট্রের লাখো ফুটবল ভক্তদের মাঝে।

শুধু আগ্রহ থাকলেই হবে না, ম্যাচটি দেখতে হলে আপনাকে গুনতেও হতে পারে কোটি টাকা। কেননা এই ম্যাচের একটি টিকিটের মূল্য কোটি টাকারও বেশি।

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ২১ জুলাই ইন্টার মিয়ামির প্রতিপক্ষ ক্রুজ আজুল। আর এই ম্যাচ দিয়ে মিয়ামির জার্সিতে অভিষেক হওয়ার কথা মেসির।

আর্জেন্টাইন তারকা ফুটবলারের যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ বলে টিকিটের চাহিদা স্বাভাবিকভাবেই একটু বেশি।

একই সঙ্গে টিকিটের দাম বাড়ছে পাল্লা দিয়ে। ম্যাচের টিকিট বিক্রি করা হচ্ছে ‘ভিভিড সিটসে’ নামক ওয়েবসাইটে। ওয়েবসাইটে দেখা গেছে, এই ম্যাচের ১ টি টিকিট ১ লাখ ১০ হাজার ডলারেও বিক্রি হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

আরও পড়ুন: ইন্টার মায়ামিতে ২ বছরের চুক্তিতে যোগ দিলেন মেসি...

কম দামেও ইন্টার মিয়ামির এই ম্যাচ দেখার সুযোগ রয়েছে। টিকিটের গড় দাম ৪৮৭ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৩ হাজার টাকা।

গত বছরের মিয়ামি-বার্সেলোনা ম্যাচের টিকিটের দ্বিগুণের চেয়েও বেশি ২১ জুলাই হতে যাওয়া মিয়ামি-ক্রুজ আজুল ম্যাচের টিকিটের মূল্য।

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে গত পরশু ‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ইন্টার মিয়ামি। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের মধ্যমনি হিসেবে উপস্থিত ছিলেন মেসি।

মিয়ামির দ্যা আনভেইলিং অনুষ্ঠনে আর্জেন্টাইন এই ফুটবলার সপরিবারে উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক