দ্বাদশ জাতীয় সংসদে সরকারি দল আওয়ামী লীগের হুইপ হতে যাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। আজ সোমবার (২২ জানুয়ারি) সংসদ সচিবালয় সূত্রে তার নিয়োগের বিষয়টি জানা গেছে।
চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতির নির্দেশে সচিবালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
এর আগে গত ১০ জানুয়ারি নূর-ই আলম চৌধুরী লিটনকে চিফ হুইপ পদে বহাল রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে আওয়ামী লীগ।
আরও পড়ুন: ৬ দিন পর দ্বিতীয় ইঞ্জিন চালকের মরদেহ উদ্ধার...
হুইপ পদে বহাল থাকছেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও ইকবালুর রহিম। হুইপের তালিকায় নতুনদের মধ্যে আসতে যাচ্ছেন মাশরাফী, নজরুল ইসলাম বাবু ও সাইমুম সরওয়ার কমল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে টানা দ্বিতীয়বারের মতো সংসদ নির্বাচিত হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। আগেরবার শুধু এমপি হিসেবে দায়িত্ব পালন করলেও এবার আরও বড় দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক এই ক্রিকেটার।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









