Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 দলকে শ্রীলঙ্কায় রেখে দেশে সাকিব

দলকে শ্রীলঙ্কায় রেখে দেশে সাকিব

 অনলাইন ডেস্ক    ১২ সেপ্টেম্বার, ২০২৩ ১৮:৪০:০০নিউজটি দেখা হয়েছে মোট 30 বার

সাকিবের নেতৃত্বে বাংলাদেশ এবারের এশিয়া কাপে বড় স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলেও প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ টাইগাররা।

এশিয়া কাপ মিশনে নিজেদের শেষ ম্যাচে ভারতকে বিপক্ষে। তাই শ্রীলঙ্কায় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দলের সঙ্গে নেই অধিনায়ক সাকিব আল হাসান। শো-রুম উদ্বোধন করতে টাইগার শিবির ছেড়ে তিনি এসেছেন ঢাকায়।

আসরে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নামবে সাকিব-তাসকিনরা। এশিয়া কাপে আশা শেষ হয়ে গেলেও, বিশ্বকাপ ভাবনায় এ ম্যাচটা খুব বেশি গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। অথচ এ ম্যাচ নিয়ে যেন কোনো মাথা ব্যথা নেই অধিনায়ক সাকিবের। তাই তো নিজের দলকে শ্রীলঙ্কায় রেখে তিনি ঢাকায় এসেছেন শো-রুম উদ্বোধন করতে।

শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর দিনই রোববার (১০ সেপ্টেম্বর) তিনি আরেক ক্রিকেটার মুশফিকুর রহিমের সঙ্গে দেশে ফেরেন। তবে মুশফিক অবশ্য এসেছেন পারিবারিক কারণে। কিন্তু সাকিব এসেছেন বাণিজ্যিক কাজে।

আরও পড়ুন: মেহেরপুর গ্রীষ্মকালীন মেয়েদের কাবাডীতে আমঝুপি চ্যাম্পিয়ন...

জানা গেছে, 'আল আমিন কেমিক্যালস' নামের একটি প্রতিষ্ঠানের শো-রুম উদ্বোধন করতে ঢাকায় এসেছেন সাকিব। সেই প্রতিষ্ঠানটির শেয়ারের মালিকানা আছে সাকিবের প্রতিষ্ঠান মোনার্ক মার্ট এবং মোনার্ক এক্সপ্রেস।

জাতীয় দলের খেলা চলাকালীন সাকিবের এমন বাণিজ্যিক কাজে জড়ানো অবশ্য নতুন কিছু নয়। এর আগে আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সময়ও দল থেকে আলাদা হয়ে বিজ্ঞাপনের কাজে সময় দিয়েছিলেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার।

খেলা চলাকালীন তার এমন কর্মকাণ্ড নিয়ে সমালোচনাও কম হয়নি। কিন্তু সে সব সমালোচনা তোয়াক্কা করেন না সাকিব। এসব নিয়ে অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও আসেনি কোনো বার্তা।

অনলাইন ডেস্ক