Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 স্বর্ণপদক জেতায় টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া

স্বর্ণপদক জেতায় টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া

 অনলাইন ডেস্ক    ২৮ জুলাই, ২০২৪ ১০:৩৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

প্যারিস অলিম্পিকে প্রথম দুটি সোনাই যায় চীনের কাছে। শুটিংয়ের মিশ্র দলগত ইভেন্টের পর মেয়েদের সিনক্রোনাইজড ডাইভিংয়েও স্বর্ণপদক জেতে তারা। স্বর্ণপদক জেতায় এই মুহূর্তে লিড অস্ট্রেলিয়ার, এ পর্যন্ত মোট ৩টি স্বর্ণপদক জিতেছে তারা।

মেয়েদের সাইক্লিং টাইম ট্রায়াল দিয়ে শুরু, অস্ট্রেলিয়া এরপর স্বর্ণপদক জিতে মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইল ও মেয়েদের দলীয় ৪ গুণিতক ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে।

মেয়েদের সাইক্লিং টাইম ট্রায়ালে অস্ট্রেলিয়াকে সোনা এনে দেন গ্রেস ব্রাউন। ৩২.৪ কিলোমিটার টাইম ট্রায়াল ব্রাউন শেষ করেন ১ মিনিট ৩১.৫৯ সেকেন্ড সময় নিয়ে। এ ইভেন্টে এটা অস্ট্রেলিয়ার প্রথম স্বর্ণপদক।

আরও পড়ুন: বরিশালে ডেঙ্গু কেড়ে নিল যুবকের প্রাণ...

রুপা জিতেছেন গ্রেট ব্রিটেনর অ্যান হেন্ডারসন, ব্রোঞ্জ যুক্তরাষ্ট্রের চোলে ডাইগার্টের।

একটি করে স্বর্ণপদক জিতেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম, জাপান, কাজাখস্তান, জার্মানি ও হংকং। ৫টি করে পদক জিতে তালিকায় সবার শীর্ষে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র।

অনলাইন ডেস্ক