Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আইকন খেলোয়াড় হিসেবে এলপিএলে দল পেলেন মুস্তাফিজ

আইকন খেলোয়াড় হিসেবে এলপিএলে দল পেলেন মুস্তাফিজ

 অনলাইন ডেস্ক    ১৩ মে, ২০২৪ ১৮:৩৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসর। তার আগে অবশ্য বসবে নিলাম। সেই নিলামের মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে এলপিএলের দল ডাম্বুলা থান্ডার্স।আজ সোমবার (১৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ডাম্বুলা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, আমরা মুস্তাফিজুর রহমানকে ডাম্বুলা থান্ডার্সের আইকন খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিতে পেরে গর্বিত।

সম্প্রতি ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজির মালিকানায় পরিবর্তন এসেছে। বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ এই ফ্যাঞ্চাইজিটির মালিকানা কিনেছে।

আরও পড়ুন: নানার বাড়িতে পরীক্ষার ফলাফলের মিষ্টি দিয়ে বাড়ি ফেরা হলোনা চঞ্চলের...

এর আগে অরা লঙ্কা ফ্র্যাঞ্চাইজিটির মালিক ছিল। তামিম রহমান ও গোলাম রাকিব নামের দুই বাংলাদেশি উদ্যোক্তা যুক্তরাজ্যের বাজারে সফলতার পর এবার বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কা প্রিমিয়ার লিগে।

আগামী ১ জুলাই মাঠে গড়াবে এবারের এলপিএল। এবারের এলপিএলের নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন চার বাংলাদেশী ক্রিকেটার। তারা হলেন- মুশফিকুর রহিম, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ।

অনলাইন ডেস্ক