শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুভসূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কলম্বোয় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (৯ মে) সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা।
২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করে লঙ্কান মেয়েরা। জবাবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দুর্দান্ত অর্ধশতকে ভর করে ১ বল বাকি থাকতেই ৬ উইকেট হাতে রেখেই জয়ের দেখা পায় বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে জিততে না পারলেও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৬ উইকেটে জিতে সিরিজের ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।
অনলাইন ডেস্ক



























































































































































































































































































































.jpg)








.jpg)








