২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে অবস্থান করছে ভারতে। ইতোমধ্যে তারা প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে দুর্দান্তভাবে জয় তুলে নিয়েছে। এমন জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে বার্তা পেয়েছেন সাকিব-মুশফিকরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ দলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে। তারা সেভাবেই নিজেদের সবটুকু ঢেলে দেবে এবং আন্তরিকতার সঙ্গে খেলবে সেটাই আমি চাই।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ভয়েস অব আমেরিকার সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
আরও পড়ুন: আরও প্রশ্নের উত্তর নিয়ে রাতেই হাজির হচ্ছেন: সাকিব...
প্রধানমন্ত্রী আরো বলেন, আমার সঙ্গে সবসময় ওদের একটা যোগাযোগ থাকে। আসার আগেও আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, কথা বলেছি অর্গানাইজারদের সঙ্গেও। আমি সবসময়ই বাংলাদেশ ক্রিকেটের খেয়াল রাখি।
সরকার প্রধান বলেন, বর্তমানে খেলাধুলায় আমাদের ছেলেমেয়েরা বেশ ভালো করছে। সেদিকে আমার সবসময় দৃষ্টি থাকে। আমি তাদের সবরকম সহযোগিতা করি।
সবশেষ প্রধানমন্ত্রী বলেন, বিশ্বকাপে আমরা খেলার সুযোগ পেয়েছি এটাই তো সবচেয়ে ভালো। ছেলেরা ভালো খেলতে পারলে ভালো রেজাল্ট করতেও পারবে। আমি সবসময় বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে আশাবাদী।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









