Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ৩৫ লাখ টাকা বোনাস দিচ্ছে বিসিবি

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ৩৫ লাখ টাকা বোনাস দিচ্ছে বিসিবি

 অনলাইন ডেস্ক    ২৪ জুলাই, ২০২৩ ১৭:৪৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 22 বার

ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজে ভালো করায় বিসিবি থেকে বাংলাদেশ নারী দলকে ৩৫ লাখ টাকা বোনাস দেওয়া হবে। তার পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য দুই লাখ টাকা বোনাস দেয়া হবে ফারজানা হক পিংকিকে।

বিসিবি বোর্ডের তরফ থেকে আরও কয়েকজনের বোনাসের ঘোষণা দিয়েছেন বিসিবি বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

ভারতের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের কোনও জয় ছিলো না। এবার মিরপুরে মাঠে তিন ম্যাচের ওয়াডে সিরিজ দিয়ে সেই অভাব ঘুচিয়েছেন নিগার সুলতানা জ্যোতির বাহিনী। প্রথম ওয়ানডে সিরিজে ভারতকে ৪০ রানে হারিয়ে দেয় বাংলাদেশের মেয়েরা। এই ওয়ানডে ম্যাচে একাই চার উইকেট শিকার করে নেন উদীয়মান পেসার মারুফা আক্তার।

আরও পড়ুন: আজ থেকে শুরু হচ্ছে টাইগারদের ওয়ানডে মিশন...

দ্বিতীয় ম্যাচে ভারতের মেয়েদের কাছে বড় ব্যবধানে হার বরণ করেন টাইগ্রেসরা। ভারতের ২২৮ রানের জবাবে ১২০ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস।

কিন্তু তৃতীয় ম্যাচে চমক দেখায় বাংলাদেশের নারী ক্রিকেটারা। শুরুতে ব্যাট করে ২২৫ রান তোলে তারা।

এ ম্যাচে প্রথম নারী বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি করেন ফারজানা হক পিংকি। ম্যাচটি শেষ পর্যন্ত টাই করতে সক্ষম হয় নট ক্যাচ আপ সুলতানারা। ফলে ভারতের সঙ্গে সিরিজটি ১-১ ব্যবধানে ভাগাভাগি করে নেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা।

পুরো সিরিজ জুড়ে ভালো খেলার পুরস্কার স্বরূপ এবার বিসিবি বোর্ডের কাছ থেকে বোনাস পাচ্ছেন বাংদেশের নারী দল। সব মিলিয়ে পুরস্কারের টাকার অঙ্কটা হবে ৩৫ লাখ।

অনলাইন ডেস্ক