সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। মোটামুটি প্রত্যাশিত খেলোয়াড়দের নিয়েই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল।
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এবারের বিশ্বকাপ খেলতে যাওয়া দলটাকে নিয়ে নেই খুব বেশি বিতর্ক। জিম্বাবুয়ে সিরিজে ব্যাটিং ব্যর্থতার পর দল নিয়ে খুব বেশি আশাও করছে না খোদ বিসিবিই।
গতকাল মঙ্গলবার (১৪ মে) দুপুরে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন।
আজ বুধবার (১৫ মে) রাতেই বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবে। রাতে দেশ ছাড়ার আগে আজ দুপুরে মিরপুরে বিশ্বকাপের অফিসিয়াল ফটোসেশনে অংশ নিয়েছে বাংলাদেশের খেলোয়াড়রা।
আরও পড়ুন: গাংনীতে আমিন মিষ্টান্ন ভান্ডারে অভিযান, ১ লাখ টাকা জরিমানা আদায়...
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই ফটোসেশনে স্কোয়াডে থাকা সকল ক্রিকেটারই উপস্থিত ছিলেন।
খেলোয়াড়দের সঙ্গে ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ বিসিবির কর্মকর্তা ও কোচিং স্টাফের বাকি সদস্যরাও।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









