মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৯টার সময় ক্রিকেটগুরু নাজমুল আবেদিন ফাহিমের অধীনে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
এর আগে গতকাল বুধবার সকালে ঢাকায় আছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব। এরপর দুপুরেই হাজির হন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।
সেখানে বিকেএসপির প্রশিক্ষক নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে অনুশীলন করেছিলেন তিনি। বিশ্বকাপের মাঝেই দলকে ভারতে রেখে সাকিবের দেশে দেখেই তার সমালোচনা করছেন ক্রিকেট ভক্তরা। তবে সাকিবের ঢাকায় ফেরার বেশকিছু কারণ রয়েছে।
চলতি বিশ্বকাপে ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছে না সাকিবের। বল হাতে উইকেট থাকলেও প্রভাব ফেলতে পারছেন না ম্যাচ প্রেক্ষাপটে।
আরও পড়ুন: দল ভারতে রেখে সাকিব হঠাৎ ঢাকায় কেন?...
তাই নিজেকে ফিরে পেতেই সাকিব ঢাকায় ফিরে এসেছেন বলে জানিয়েছেন অলরাউন্ডারের শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম।
বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পরেই হয়তো সাকিবের মনে পড়েছে পুরনো গুরুর কথা। তাই নিজেকে প্রস্তুত করতে হাজির হয়েছেন ক্রিকেটগুরু খ্যাত নাজমুল আবেদীনের কাছে।
জানা গেছে, সাকিব আগামী ২৭ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন। এর পরদিনই ইডেন গার্ডেনে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









