বিপিএল শুরুর আগে ভক্তরা উদ্বোধনী অনুষ্ঠানের দিকে তাকিয়ে থাকেন। এবার সকলের জন্য সুখবর নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের ১০তম আসরের উদ্ধোধনী অনুষ্ঠান দেখা যাবে বিনামূল্য।
দ্বাদশ জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার কারনে ৬ জানুয়ারি বিপিএল নাও হতে পারে। তবে সূচি চূড়ান্তের আগেই পরিকল্পনা সাজিয়ে নিচ্ছে বিসিবি।
এবারের বিপিএলের ১০তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারবেন যে কেউ বিনামূল্যে। তবে সেজন্য তাকে রেজিস্ট্রেশন করতে হবে। বিসিবির দেয়া নির্ধারিত সময়ের মধ্যে যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন।
আরও পড়ুন: ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করলো আইসিসি...
বিপিএল গভনিং কাউন্সিলের সভাপতি শেখ সোহেল বলেন, “প্রতি বছর আমরা বিপিএল উদ্বোধন করতে বাইরের শিল্পী আনি। কিন্তু এবার পুরো বাংলাদেশের সংস্কৃতির উপরে ভর করে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা করেছি। সবার জন্য সেটি উন্মুক্ত থাকবে”।
এবার বিপিএলে মালিকানা বদল হয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজের। ডমিনেটর্সের পরিবর্তে ঢাকা খেলবে দুর্দান্ত নামে।
গুঞ্জন ছিল, ফিরবে রাজশাহীর দল। কিন্তু শেষ পর্যন্ত এবার দেখা যাবে না পদ্মা পাড়ের কোনো দলকে।
ইতোমধ্যে নামী কিছু বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। মাঠে প্রতিযোগিতামূলক ক্রিকেটের প্রত্যাশা গভর্নিং কাউন্সিলের।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









