এশিয়ান গেমসে নারীদের ক্রিকেটে হানা দিয়েছে একের পর এক বৃষ্টি। তবে এই বৃষ্টিতে সুবিধা পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃষ্টির কারণে আগের দিন কোয়ার্টার ফাইনালের দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভেস্তে গেছে বাংলাদেশ-হংকং ম্যাচও। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে সেমিফাইনালে উঠেছে নিগার সুলতানার দল।
টানা বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনালের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় মাঠে না নেমেই সেমিফাইনালে উঠে গেছে টাইগ্রেসরা।
শুক্রবার বাংলাদেশ-হংকং কোয়ার্টার ফাইনালের একটি বলও মাঠে গড়ায়নি। বৃষ্টির কারণে হয়নি টসও। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল হিসেবে সেমিতে উঠেছে বাংলাদেশ।
বাংলাদেশের সেমিফাইনাল প্রতিপক্ষ ভারত। ভারতও অবশ্য না জিতেই একই ভাবে সেমিফাইনালে উঠেছে।
আরও পড়ুন: নিউজিল্যান্ড সিরিজে থাকছেন না হাথুরুসিংহা...
বৃষ্টির কারণে মালয়েশিয়ার বিপক্ষে তাদের ম্যাচটাও পরিত্যক্ত হয়েছে। তবে জয় না পেলেও ব্যাটিংটা ভালোভাবেই ঝালাই করার সুযোগ পেয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ভারত।
বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে আচরণবিধি লঙ্ঘন করায় ২৪ সেপ্টেম্বর সেমিফাইনালে নিয়মিত অধিনায়ক হারমানপ্রীত করকে পাবে না ভারত।
তবে তাকে ছাড়াই শক্তির বিচারে অনেকটা এগিয়ে ভারতীয়রা। বাংলাদেশ অবশ্য কিছুটা আত্মবিশ্বাসী হতে পারে অতীত থেকে, টি-টোয়েন্টি ফরম্যাটে দুদলের শেষ ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশের নারীরা।
এছাড়া ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজও ড্র করেছে নিগার সুলতানার দল।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









