এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে আজ রোববার (২৭ আগস্ট) দুপুর ১২টা ৫০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ভিআইপি ফ্লাইটে দেশ ছেড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
যদিও জ্বরের কারণে দলের সঙ্গে যেতে পারলে না সহ-অধিনায়ক লিটন কুমার দাস। সুস্থ হয়ে উঠলে আগামী সোমবার শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে।
এছাড়াও পেসার এবাদত হোসেন ও তানজিম হাসান সাকিব এশিয়া কাপ খেলার জন্য শ্রীলঙ্কার বিমানে চড়তে পারেননি। আগামীকাল অন্য ফ্লাইটে করে যাবেন তারা।
আরও পড়ুন: এশিয়া কাপের আগে বিশেষ মিটিং সাকিব-পাপন-হাথুরু...
এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন তামিম ইকবাল।
উল্লেখ্য, চলতি বছরের ৩০ আগস্ট পর্দা উঠবে এশিয়া মহাদেশের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপের।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









