Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুর গ্রীষ্মকালীন মেয়েদের কাবাডীতে আমঝুপি চ্যাম্পিয়ন

মেহেরপুর গ্রীষ্মকালীন মেয়েদের কাবাডীতে আমঝুপি চ্যাম্পিয়ন

 অনলাইন ডেস্ক    ১২ সেপ্টেম্বার, ২০২৩ ১৫:২০:০০নিউজটি দেখা হয়েছে মোট 19 বার

মেহেরপুর সদর উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ঝাউবাড়িয়া সত্য সংন্ধ ক্লাব মাঠে ৫০তম গ্রীষ্মকালীন মেয়েদের কাবাডী টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে কাবাডী খেলায় চ্যাম্পিয়ন হয়ে আমঝুপি বালিকা মাধ্যমিক বিদ্যালয় জেলা পর্যায়ে খেলার সুযোগ পাই।

মেহেরপুর সদর উপজেলা পর্যায়ের কাবাডীর ফাইনাল খেলায় মুখামুখি হয় আমঝুপি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে কাবাডীর ফাইনাল খেলায় আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২৮-১৬ পয়েন্টে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

আরও পড়ুন: গ্রীষ্মকালীন মেয়েদের হ্যান্ডবল টুর্নামেন্ট বাড়িবাঁকা চ্যাম্পিয়ন...

কাবাডী খেলার প্রথমার্ধে আমঝুপি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ১২-২ পয়েন্টে এগিয়ে থাকে।

দ্বিতীয়ার্ধে খেলায় মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভালো খেললেও শেষ পর্যন্ত ১৪ পয়েন্ট লাভ করে।

খেলার শেষ পর্যন্ত আমঝুপি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ২৮-১৬ পয়েন্টে জয়লাভ করে মেহেরপুর সদর উপজেলা পর্যায় চ্যাম্পিয়ন হয়।

অনলাইন ডেস্ক