Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আইপিএলে যেখানে সবার সেরা মুস্তাফিজ

আইপিএলে যেখানে সবার সেরা মুস্তাফিজ

 অনলাইন ডেস্ক    ৯ এপ্রিল, ২০২৪ ১৫:৩০:০০নিউজটি দেখা হয়েছে মোট 59 বার

চলতি আইপিএলে দুর্দান্ত সময় কাটাচ্ছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের জয়ে বড় অবদান রাখছেন তিনি। তার দখলে রয়েছে পার্পল ক্যাপও।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি আইপিএলে মুস্তাফিজ ডেথ ওভারে সকলের চেয়ে সেরা পারফর্ম করেছেন। আইপিএলে খেলে থাকেন সারা বিশ্বের সব সেরা বোলাররা।

তবে সবাইকে পেছনে ফেলে আপাতত পার্পল ক্যাপ নিজের দখলে রেখেছেন মুস্তাফিজ।

শুধু উইকেট নিয়েই দলকে সাহায্য করছেন না তিনি, ডেথ ওভারে দারুণ বোলিং করে দলের জয়ে বিরাট ভূমিকা রাখছেন। এবারের আইপিএলে মুস্তাফিজ ৪ ম্যাচ খেলেছেন।

আরও পড়ুন: মাঠে ঢুকে সেলফি নেওয়া সেই তরুণীকে কী বলেছিলেন মেসি?...

আর সব ম্যাচেই ডেথ ওভারে বোলিং করেছেন টাইগার এই পেসার।নিজের শেষ ম্যাচে ডেথ ওভারে বোলিং করে ২ উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজ।

এছাড়াও, এখন পর্যন্ত ডেথ ওভারে বোলিং করে সবচেয়ে বেশি ডট বল দিয়েছেন বাঁহাতি এই পেসার। চার ম্যাচ খেলে ২৩টি ডট বল দিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন নাভিন উল হক। তিনি ১৫টি ডট বল দিয়েছেন ডেথ ওভারে বোলিং করে।

অনলাইন ডেস্ক