এবার ওয়ানডে বিশ্বকাপে দারুণ ফর্মে আছে স্বাগতিক ভারত। তিন ম্যাচে খেলে তিনটিতেই জয় তুলে নিয়েছে রোহিত শর্মা দল। ফলে তাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনা অনেক বেশি। বাংলাদেশের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে পরাজিত হয়। আগামীকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিশ্বকাপ যাত্রায় নিজেদের চতুর্থ ম্যাচে পুনেতে ভারতের মুখোমুখি হবে সাকিবের দল।
ভারতের বিপক্ষে গত ১৪ অক্টোবর পাকিস্তানের হারের শোক সহ্য করতে না পেরে পাকিস্তানি অভিনেত্রী সেহার শিনওয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটি সামনে রেখে বাংলাদেশকে নিয়ে গত ১৫ অক্টোবর এক্সে একটি ঘোষণা দেয়।
তিনি এক্সে লিখেছেন, ‘ইনশাআল্লাহ আমার বাঙালি বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। ওরা যদি ভারতকে হারাতে পারে, আমি তাহলে ঢাকায় যাব এবং ওদের সঙ্গে ডিনার ডেটে যাব’।
আরও পড়ুন: বোন হারালেন শহীদ আফ্রিদি...
এর পরদিন গত ১৬ অক্টোবরের আরেক টুইটে সেহারকে বেশ আত্মবিশ্বাসী শুনিয়েছে।
বাংলাদেশকে নিয়ে আত্মবিশ্বাসী সেহার এক্সে লিখেছেন, ‘বাংলাদেশ ভারতকে হারাতে যাচ্ছে। আমার টুইটের স্ক্রিনশট নিয়ে রাখো এবং পরে দরকার হলে আমাকে দেখিও।’
এর মধ্যেই বাংলাদেশকে দিয়ে পাকিস্তানের প্রতিশোধ নিতে চাইছেন কিছু সমর্থক। ক্রিকেট নিয়ে বরাবরই একটু আবেগী হায়দরাবাদে জন্ম নেওয়া এই অভিনেত্রী।
উল্লেখ্য, গত এশিয়া কাপে ভারতের কাছে পাকিস্তানের হারের পর বাবর আজমকে হুমকি দিয়ে টুইট করেছিলেন অভিনেত্রী সেহার। সেখানে তিনি লিখেছেন, পাকিস্তানের হায়দরাবাদে জন্ম সেহার শিনওয়ারির। ২০১৪ সালে কমেডি ধারাবাহিক ‘সইর সওয়া সইর’-এ অভিনয়ের মাধ্যমে হাতেখড়ি হয় সেহারের। ২০১৫ সালে টেলিভিশনে মর্নিং শো করতেন সেহার। সেই শো’টি বিপুল জনপ্রিয়তা পায়। ওই শোয়ের হাত ধরেই ঘরে ঘরে পরিচিতি পান অভিনেত্রী।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









