২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফর্ম করে সমালোচনার মুখে পরে টাইগাররা। এদিকে আর দুই মাস পর শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সমর্থকদের প্রত্যাশা করতেই মানা করছেন নাজমুল হোসেন শান্ত।
আইপিএলের পরই যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে গ্রুপ ‘ডি’-তে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে খেলবে বাংলাদেশ।
তবে বাংলাদেশের অধিনায়ক আশা হারাচ্ছেন না। দলকে নিয়ে বেশি প্রত্যাশা করতে মানাও করলেন তিনি।
রাজধানীর এক অনুষ্ঠানে শান্ত বলেন, প্রত্যেক বিশ্বকাপের আগে দেখি অনেক প্রত্যাশা। এটা করব, সেটা করব, অনেক কথাবার্তা হয়। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এই প্রত্যাশা খুব একটা করার দরকার নেই।
আরও পড়ুন: চাল আমদানির অনুমতি পেল আরও ৫০ প্রতিষ্ঠান...
বাংলাদেশ দলের অধিনায়ক আরও বলেন, 'প্রত্যাশা মনের ভেতরেই থাক। বাংলাদেশ দল কী চায় আপনারাও জানেন, আমরাও জানি। কিন্তু এটা নিয়ে খুব বেশি মাতামাতি আমার ভালো লাগে না। আসলে দরকার নেই। ফলাফল হলে এমনিতেই বোঝা যাবে।'
তবে বিশ্বকাপ বলে কথা। তো খেলোয়াড়রা যে প্রত্যাশার চেয়ে বেশি দিবেন তাও জানিয়ে রাখলেন তিনি। শান্ত বলেন, আমি একটা জিনিস বলতে পারি, যে দলটা খেলবে তারা ১২০ ভাগ দিবে, প্রতিটি ম্যাচ জেতার জন্য।
আমরা যেটা পারি, ওই জিনিসটা করার চেষ্টা করি। আমরা জেতার জন্য খেলব কিন্তু আগে থেকে জেতার আশা করছি, এবার একটু বেশ প্রত্যাশা করছি, আমার অনুরোধ থাকবে এই বিষয় নিয়ে আমরা যেন মাতামাতি না করি।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









