বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেনের বাবা সিদ্দিকুর রহমান মারা গেছেন। তিনি বাবার মৃত্যুর খবর জানান আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ ফেসবুকে।
ফেসবুকে রুবেল হোসেন জানান, ‘আমার বাবা আর নেই … সবাই আমার বাবার জন্য দোয়া কইরেন’।
জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন রুবেলের বাবা। গত জুন মাসে এক পোস্টে রুবেল জানিয়েছিলেন, ‘আমার ক্রিকেটার রুবেল হোসেন হবার পিছনে যে মানুষটা আমার জীবনে সুপার-হিরোর মতো আমার মাথার উপরে হাত রেখে শক্ত পিলার হয়ে পাশে আছেন, তিনি হচ্ছেন আমার বাবা।
‘আমার বাবার শরীরের বাম অংশটা এক বছরেরও বেশি যাবত প্যারালাইসিস হয়ে আছে।’
ফেসবুকে বাবার জন্য দোয়াও চেয়ে ক্রিকেটার রুবেল লিখেছিলেন, “সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন (আমিন)। মহান সৃ্ষ্টিকর্তা চাইলে পৃথিবীতে সব কিছুই সম্ভব ওমন থেকে দোয়া করি। পৃথিবীর সমস্ত বাবাদের যেন মাহন আল্লাহ সুস্থ রাখেন”।
আরও পড়ুন: দেশে ফিরেই সিমেন্ট কোম্পানির সঙ্গে চুক্তি সাকিবের...
তবে শেষ পর্যন্ত বাস্তবতার কাছে হার মানতে হয়েছে এই পেসারকে। ক্যারিয়ারের খারাপ সময়ে বাবাকে হারালেন তিনি।
দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন রুবেল। জাতীয় দলের হয়ে ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি।
আর একই বছরের এপ্রিল মাসে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেনে এই পেসার। এরপরে আর জাতীয় দলের জার্সিতে তার মাঠে নামা হয়নি।
রুবেল হোসেন ২০০৯ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের পর ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
২০২২ সালে তিনি টেস্ট থেকে অবসর নেন। সাদা পোশাকে রুবেল পেয়েছেন ৩৬ উইকেট। এছাড়া ওয়ানডেতে ১২৯ ও টি-টোয়েন্টিতে তার শিকার ২৮টি উইকেট।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









