ওয়ানডে বিশ্বকাপে নিরাপত্তার কারণ দেখিয়ে বেশ কয়েকবার সূচি পরিবর্তন করতে দেখা গিয়েছিল আইপিএলের। এবার চলতি আইপিএলের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।
গত মঙ্গলবার এক বিবৃতিতে দুই ম্যাচের সূচি পরিবর্তনের কথা জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট অব ইন্ডিয়া (বিসিসিআই)।
নিরাপত্তাজনিত কারণে এই পরিবর্তন এসেছে বলে জানিয়েছে ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচ হওয়ার কথা ছিল ১৭ এপ্রিল। সেটি একদিন এগিয়ে ১৬ এপ্রিল করা হয়েছে।
আরও পড়ুন: বিদ্যালয়ের সভাপতির স্বাক্ষর জাল করে এমপিও ভুক্তির আবেদনের অভিযোগ...
এছাড়া আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচও একদিন এগিয়ে আনা হয়েছে ১৭ এপ্রিল।
ক্রিকইনফো বলছে, ওই সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের রাম-নবমী উৎসব চলবে। এছাড়া ১৯ এপ্রিল থেকে ভারতের সাধারণ নির্বাচন শুরু হবে বিধায় নিরাপত্তাজনিত কারনে সূচি পরিবর্তনের অনুরোধ জানিয়েছে রাজ্য পুলিশ।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









