Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

 অনলাইন ডেস্ক    ১৯ অক্টোবার, ২০২৩ ১০:০৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 19 বার

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এবার স্বাগতিক ভারতের বিপক্ষে আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দুপুর আড়াইটার সময় মাঠে নামবেন সাকিবের দল।

বুধবার (১৮ অক্টোবর) তেমন আভাসই দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে।

বিশ্বকাপের তিন ম্যাচের মধ্যে এখনও একটিতেও টিকতে পারেনি বাংলাদেশের ওপেনিং জুটি। আফগানিস্তানের বিপক্ষে দলীয় ১৯ রানে, ইংল্যান্ডের বিপক্ষে ১৪ রানে ও নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো রান তোলার আগেই প্রথম উইকেট হারিয়েছিল টাইগাররা।

লিটন দাস এক ম্যাচে ৭৬ রান করলেও তার সঙ্গী তানজিদ তামিম ব্যর্থ হয়েছেন প্রতিটি ম্যাচে। তিন ম্যাচের কোনোটিতেই ২০-এর বেশি রান করতে পারেননি তিনি।

বারবার ব্যর্থ হওয়া ওপেনিং জুটিতেই আসতে পারে পরিবর্তন। সে হিসেবে বাদ পড়তে পারেন তানজিদ তামিম। তার জায়গায় আসতে পারে মেহেদী হাসান মিরাজ।

আরও পড়ুন: ভারতকে হারালে সাকিবদের সঙ্গে ‘ডিনার ডেটে’ যাবেন পাকিস্তানি অভিনেত্রী...

তামিম বাদ পড়লে মিডলঅর্ডারে সুযোগ মিলতে পারে শেখ মেহেদীর। তবে সাকিব ইনজুরির কারণে খেলতে না পারলে তামিম একাদশে থাকতে পারেন, সেই সঙ্গে শেখ মেহেদীও।

ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসতে পারে, সেই আভাস দিয়ে রেখেছেন হাথুরু।

ম্যাচের আগের দিন তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে আমাদের পরিকল্পনা আছে। উইকেট ও প্রতিপক্ষ বিবেচনায় নিয়ে আমরা ভিন্ন দলীয় সমন্বয় নিয়ে নামতে পারি।’

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, শেখ মেহেদী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়।

অনলাইন ডেস্ক