Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 স্বামীকে সান্ত্বনা দিতে মাঠে নেমে পড়েন আনুশকা

স্বামীকে সান্ত্বনা দিতে মাঠে নেমে পড়েন আনুশকা

 অনলাইন ডেস্ক    ২০ নভেম্বার, ২০২৩ ১০:৩৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 35 বার

টানা দশ ম্যাচ জেতার পর বিশ্বকাপের ফাইনালে এসে হেরে গেল ভারত। ব্যাটে-বলে দারুণ খেলে কাপটা নিজেদের করে নিতে পারলেন না রোহিদের দল। আর এতেই স্বপ্নভঙ্গ ভারতের। ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে অস্ট্রেলিয়া।

বিরাট কোহলি, লোকেশ রাহুলের অর্ধশতরানকে ছাপিয়ে শতরান করে অস্ট্রেলিয়াকে জিতিয়ে দিলেন ট্রাভিস হেড; ১২০ বলে ১৩৭ রান করে। ভারতের হারে ক্রিকেটাররা যেমন বিমর্ষ ছিলেন, তেমনই দর্শকাসনে হাজির থাকা স্ত্রী-বান্ধবীরাও আবেগ চেপে রাখতে পারেননি।

কোহলির সন্তানসম্ভবা স্ত্রী আনুশকা শর্মাকেও কান্না সামলাতে দেখা গেছে। পরে মাঠে নেমে কোহলিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে দেখা গেছে তাকে। ঘরের মাঠে ফাইনাল ম্যাচে হারায় মনটা আরও বেশিই খারাপ ছিল রোহিত-কোহলিদের। তার ওপর ফাইনাল দেখতে হাজির হয়েছিলেন ভারতীয় ক্রিকেটারদের স্ত্রী-সন্তানেরা।

আরও পড়ুন: সাকিবের মনোনয়ন ফরম কেনা নিয়ে যা বললেন মাশরাফির ছোট ভাই...

ফাইনাল ম্যাচের আগেই আহমেদাবাদ চলে গিয়েছিলেন আনুশকা। বিরাট কোহলি এবং ভারতীয় দলকে সমর্থন করতে ম্যাচের বেশ কিছুক্ষণ আগেই পৌঁছে যান স্টেডিয়ামে আনুশকা। কিছুক্ষণ পরে সেখানে এসে পৌঁছান আতিয়া শেট্টি, যিনি লোকেশ রাহুলের স্ত্রী।

একে একে রবিন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা, রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি এবং রোহিত শর্মার স্ত্রী রিতিকাকেও এসে পৌঁছাতে দেখা যায়। আনুশকা এবং আতিয়া পাশাপাশি বসে খোশগল্পে মেতেছিলেন। ম্যাচের মাঝে সে দৃশ্যও কয়েকবার দেখা গেছে।

অনলাইন ডেস্ক