Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মহাদেশীয় দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন মুখোমুখি হচ্ছে কবে?

মহাদেশীয় দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন মুখোমুখি হচ্ছে কবে?

 অনলাইন ডেস্ক    ১৬ জুলাই, ২০২৪ ১২:০৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 32 বার

পর্দা নেমেছে মহাদেশীয় দুই ফুটবল আসরের। গত রাতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে স্পেন। আর সকালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।

ইউরো কাপের ১৭তম আসরে ইংল্যান্ডের হৃদয় ভেঙে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা নিজেদের ঘরে তুলেছে স্পেন। সেই সঙ্গে ১২ বছরের শিরোপা না পাওয়ার আক্ষেপ ঘুচলো তারা।

কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২৩ বছর শিরোপা খরায় ভোগা কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় এবং টুর্নামেন্টের সর্বোচ্চ ১৬তম শিরোপা জিতেছে।

আরও পড়ুন: গাংনীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আ*ট*ক...

এবার দুই মহাদেশীয় ফুটবলের সেরা দুই দলের মুখোমুখি হওয়ার পালা। কোপা আমেরিকা জয়ী ও ইউরো চ্যাম্পিয়নশিপ জেতা দলের লড়াইয়ের নাম ‘ফিনালিসিমা’। সেই লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।

তবে কবে আয়োজন করা হবে এই ম্যাচ সেটা নিয়ে নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। ধারনা করা হচ্ছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে হবে ফিনালিসিমার তৃতীয় আসর।

অনলাইন ডেস্ক