ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নাজমুল হোসেন শান্তর ছিটকে যাওয়ার খবর পুরনো। নতুন খবর, তার জায়গায় সুযোগ পেয়েছেন শাহাদাত হোসেন দিপু।
মঙ্গলবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টেস্ট স্কোয়াডের দলে ২২ বছর বয়সি ব্যাটারের অন্তর্ভূক্তির বিষয়টি নিশ্চিত করেছে। দুদিন আগে শান্তকে অধিনায়ক রেখে উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। কিন্তু তার একদিন পরেই শান্তর ছিটকে যাওয়ার খবর আসে।
আরো পড়ুন:জয়ের পরেও খুশি নন শান্ত
গত শনিবার (০৯ নভেম্বর) আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকিতে চোট পেয়েছিলেন শান্ত। তার চোটের পরীক্ষা-নিরীক্ষা শেষে মেডিকেল রিপোর্টে বিসিবি জানায়, সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলতে পারবেন না শান্ত। তার স্থলাভিষিক্ত হিসেবে এবার স্কোয়াডে শাহাদাত হোসেন দিপুকে যুক্ত করেছে বোর্ড।
তিনি বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য। নজরে ছিলেন তাই অনেক আগে থেকেই। গত বছরের নভেম্বরেই নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয়েছিল তার। দেশের হয়ে ইতোমধ্যে ৪ টেস্ট খেলেছেন তিনি। তবে সে সব ম্যাচে আস্থার প্রতিদান দিতে পারেননি। ৮ ইনিংসে মাত্র ১৪.৭৫ গড়ে করেছেন ১১৮ রান।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









