ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস। আজ রবিবার সকাল সাতটার সময় বাসটি সীতাকুণ্ডে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
তবে বাসটিতে কোনো ক্রিকেটার ছিলেন না বলে জানা গেছে। এছাড়া বাসে থাকা কারও কোনো ক্ষতি হয়নি।
গতকাল রাতে ঢাকা থেকে বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। বাসে চট্টগ্রাম দলের টিম বয়রা ছিলেন আর ছিল ক্রিকেটারদের সরঞ্জাম।

আজ সকাল সাতটার সময় বাসটি সীতাকুণ্ডে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তবে কারোর কোনো ক্ষতি হয়নি। সবাই সুস্থ আছেন।
আরও পড়ুন: যশোরে প্রতি পিস গোলাপের দাম ৫০ টাকা!...
নিজেদের শহরে বিপিএল মাতাতে আজই ঢাকা ত্যাগের কথা আছে শুভাগত হোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। প্লে-অফের দৌড়ে ভালোভাবেই এগিয়ে আছে তারা। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় তিনে আছে চ্যালেঞ্জার্স।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









