আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য দ্বিতীয় দফায় চার লাখ টিকিট ছাড়তে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
প্রথম ধাপে ওয়ানডে বিশ্বকাপের টিকিট বিক্রিতে অনেক সমালোচনা শুনতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)।
বিশ্বকাপের টিকিট নির্ধারিত সময়ে লগইন করেও পায়নি অনেক সমর্থকরা। টিকিট বিক্রির দায়িত্ব পাওয়া বুকমাইশো কর্তৃপক্ষ ক্ষমাও চেয়েছে এই কারণে।
বিসিসিআই এবার দ্বিতীয় দফায় এক সঙ্গে ৪ লাখ টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে।
আরও পড়ুন: ফিক্সিংয়ের অভিযোগে লঙ্কান ক্রিকেটার গ্রেফতার...
টিকিটের বিপুল চাহিদা দেখায় দ্রুত দ্বিতীয় দফায় টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা।
গত বুধবার (৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জানিয়েছে, আয়োজক রাজ্য অ্যাসোসিয়েশন গুলোর সঙ্গে আলোচনা করে চার লাখ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তারা।
আগামী ৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত আটটার সময় শুরু হবে বিশ্বকাপ টিকিট বিক্রিয়। বিশ্বকাপের টিকিট কিনতে হলে টিকিট বিক্রির ওয়েবসাইটে যেতে হবে সমর্থকদের।
বিসিসিআই জানিয়েছে, দ্বিতীয় ধাপে টিকিট কিনতে ব্যর্থ হলেও, আরও কয়েক ধাপে টিকিট বিক্রি চলবে।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









