আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসানকে আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকালে নৌকা প্রতীক বরাদ্দ দেন রিটানিং কর্মকর্তা আবু নাসের বেগ। তিনি নৌকা প্রতীক পেয়ে ৭ জানুয়ারি ভোটাদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন।
এ সময় সাকিব বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সবাই যোগ্য। ভোটাররা যাকে পছন্দ করবেন তারই নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে। সবাই চেষ্টা করবেন সুষ্ঠু নির্বাচন করার। ভোটকেন্দ্রে বেশি ভোটার উপস্থিতি নিশ্চিত করতে পারি।
আরও পড়ুন: আরব আমিরাতকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন বাংলাদেশ...
তিনি আরও বলেন, রাজনীতিতে আমি নতুন, সবকিছুই আমার কাছে চ্যালেঞ্জিং। তবে মাগুরা জেলা আওয়ামী লীগ সব নেতারা আমাকে সহযোগিতা করছে। মাগুরা থেকে আমি অনেক কিছু পেয়েছি, এবার সুযোগ এসেছে কিছু দেবার।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









