Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

 অনলাইন ডেস্ক    ৯ মার্চ, ২০২৪ ১১:৩৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে আজ শনিবার (৯ মার্চ) দুপুর তিনটার সময় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে। এই ম্যাচে জয় চাই দুই দল। সিরিজে প্রথম দুই ম্যাচে একটি করে জয় পেয়েছে দল দুটি।

এই ম্যাচে জয় পাওয়ার লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ এমনটি গতকাল জানিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে।

প্রধান কোচ বলেন, আমরা সিরিজটা জেতার মতো অবস্থানে আছি। আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাচটা জেতা। আমাদের বেশ কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে।

তিনি আরও বলেন, আমরা যদি আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ভালো সুযোগ থাকবে ম্যাচটা জেতার। তবে এটাও বলব, শ্রীলঙ্কা খুবই ভালো টি-টোয়েন্টি দল। যা-ই হোক, আমরা নিজেদের খেলায় মনোযোগ দেওয়ার চেষ্টা করছি।

আরও পড়ুন: আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু আর নেই...

আজ সিরিজ নির্ধারণের ম্যাচে অবশ্য বাংলাদেশের একাদশে পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই। গত ম্যাচের একাদশ নিইয়েই মাঠে নামতে পারে স্বাগতিকরা। কারণ গুরুত্বপূর্ণ ম্যাচে এসে উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না বাংলাদেশ।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।

অনলাইন ডেস্ক