বাংলাদেশের শোবিজ তারকাদের নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে শুরু হয়েছিল (সিসিএল) সেলিব্রিটি ক্রিকেট লিগ গত ২৮ সেপ্টেম্বর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। ২৯ সেপ্টেম্বর তারকাদের দুই পক্ষের মারামারির ঘটনায় বন্ধ হয়ে যায় এই লিগ।
আয়োজক প্রতিষ্ঠান জি নেক্সটের কর্মকর্তা অর্নিল হাসান গত মঙ্গলবার সিসিএল লিগের আট অধিনায়ককে ডেকে ছিলেন। প্রায় দুই ঘণ্টা এই বিষয়টি নিয়ে আলোচনার পর এ সিদ্ধান্ত হয়েছে। ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে টুর্নামেন্টের বাকি ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে।
অর্নিল হাসান বলেন, ‘সকল দলের অধিনায়কের সঙ্গে আলোচনার পর আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন,সিসিএল লিগের গ্রুপ পর্বের খেলার যে পর্যায়ে বন্ধ হয়েছিল, সেখান থেকেই ফের শুরু হবে।
আরও পড়ুন: বিশ্বকাপে থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান...
মামলার বিষয়ে তারা জানান, ‘খেলার ভেতর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, তাদের বিরুদ্ধে আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে থানা ও অভিযুক্তদের নাম প্রকাশ করছি না। ’
সিসিএল লিগে মোট আটটি দল অংশ নেয়। প্রতি দলে পুরুষ ও নারী তারকা মিলিয়ে ১৬ জন সদস্য রয়েছেন। তবে মাঠে খেলছেন আট জন।

আট দলের নের্তৃত্বে আছেন, সালাহউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, শিহাব শাহীন, দীপংকর দীপন, সকাল আহমেদ, চয়নিকা চৌধুরী, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









