আঙ্গুলের ইনজুরির কারণে চলমান বিশ্বকাপ থেকে আবারও ছিটকে গেলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আজ মঙ্গলবার সাকিবের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বকাপে গত সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যাট করার সময় বাঁ হাতের আঙ্গুলে ব্যথা পান সাকিব। যদিও ৮২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি।
তবে আজ বিসিবি থেকে জানানো হয়, আঙ্গুলের ইনজুরির কারণে বিশ্বকাপে আর খেলা হচ্ছে না টাইগার অধিনায়কের। টাইগারদের পরের ম্যাচের জন্য পুনেতে গেলেও সাকিব আজ ঢাকায় ফিরছেন।
আরও পড়ুন: ম্যাথিউসের জায়গায় সাকিব থাকলে কী করতেন?...
বিশ্বকাপের মাঝেও ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। যার কারণে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পারেনি তিনি।
এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় নিয়েছে সাকিবের দল। গ্রুপ পর্বে তাদের আর একটি ম্যাচ রয়েছে। আগামী শনিবার (১১ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









