Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে অস্ট্রেলিয়া

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে অস্ট্রেলিয়া

 অনলাইন ডেস্ক    ১৩ আগষ্ট, ২০২৩ ১৮:২৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 41 বার

নারী ফুটবল বিশ্বকাপ নবম আসরে ফ্রান্স ও অস্ট্রেলিয়ার রুদ্ধশ্বাস লড়াইেউপভোগ করেছেন গোটা ফুটবল প্রেমীরা। এই ম্যাচের নাটক যেনো শেষই হচ্ছিলোনা। একের পর এক উত্তেজনা-রোমাঞ্চের শেষে নাটকীয়ভাবে ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমি ফাইনালে উঠেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে । পেনাল্টি শুটআউটে যেন উত্তেজনা এবংরোমাঞ্চ পুরোটাই লুকিয়ে ছিল। দুই দলের ১০টি শট নেওয়ার পর ৭-৬ ব্যবধানে ফরাসিদের হারিয়ে ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপে শেষ চারের টিকিট পেয়েছে অজিরা।

আরও পড়ুন: শার্লটকে উড়িয়ে সেমিতে মেসির মায়ামি...

শনিবার (১২ আগস্ট) তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক অস্ট্রেলিয়া ও ফ্রান্স। ফিফা র্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা ফরাসিরা স্বাভাবিকভাবে ফেভারিট থেকে ম্যাচ শুরু করে। প্রথমার্ধে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ফ্রান্স। পুরো ম্যাচ জুড়েই একাধিক সুযোগ কাজে লাগাতে পারেনি ফরাসি মেয়েরা। স্বাগতিক অস্ট্রেলিয়া ফরোয়ার্ডদের গোল মিসের মহড়ায় লিড নিতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র থাকায় ম্যাচ গড়াই অতিরিক্ত সময়ে।

ফলে পেনাল্টি শুটআউটে ভাগ্য নির্ধারণ হয় ম্যাচের। যেখানে দুই দলের ফুটবলার আরো নাটকীয়তা বজায় রাখে। ম্যাচের ফলাফল প্রথম ৫ শটেও নির্ধারণ হয়নি। উত্তেজনা ছাপিয়ে সবশেষ ১০ নম্বর শটে গিয়ে অজিদের হয়ে জয় নিশ্চিত করেন কর্টনি ভিনে।

অনলাইন ডেস্ক