Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 তাসকিনকে নিয়ে শঙ্কায় বাংলাদেশ, আবারো সুযোগ পেতে পারে খালেক

তাসকিনকে নিয়ে শঙ্কায় বাংলাদেশ, আবারো সুযোগ পেতে পারে খালেক

 অনলাইন ডেস্ক    ২৫ সেপ্টেম্বার, ২০২৩ ১৭:৩২:০০নিউজটি দেখা হয়েছে মোট 33 বার

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। দ্বিতীয় ম্যাচে হেরে যাওয়ার কারণে শেষ ওয়ানডেতে দলে আসার সম্ভাবনা রয়েছে পেসার তাসকিন আহমেদের। কিন্তু শেষ ম্যাচটা তিনি খেলতে পারবেন কিনা তা নিয়েই আছে শঙ্কা। অসুস্থতার জন্য মিরপুরে অনুশীলনে যোগ দেননি তিনি।

আগামীকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দুইটার সময় শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

এই ম্যাচের জন্য তাসকিন আহমেদকে দলে ডাকলেও অসুস্থতার জন্য অনুশীলনে যোগ দিতে পারেননি তিনি।

এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, পেটের সমস্যার কারণে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি তাসকিন আহমেদ।

আরও পড়ুন: বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে বিনামূল্যে...

আগামীকাল ওয়ানডে ম্যাচে তাসকিনের খেলা বা না খেলা তার সুস্থ হয়ে ওঠার পর নির্ভর করছে বলেও জানিয়েছেন এই চিকিৎসক।

তাসকিন অসুস্থ থাকায় তৃতীয় ওয়ানডেতেও দলের দরজা খুলে যেতে পারে পেসার খালেদ আহমেদের সামনে।

দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেট শিকার করা খালেদকে শুধু প্রথম দুই ওয়ানডের জন্য দলে নেওয়া হলেও তৃতীয় ওয়ানডের আগে দলের সঙ্গে থাকতে বলা হয়েছে। তাসকিন ছাড়াও এই ওয়ানডেতে ফিরেছেন শরীফুল ইসলাম।

দলে না থাকলেও খালেদ অনুশীলন করছেন। তাসকিন যদি ম্যাচের আগে পর্যাপ্ত সুস্থ বোধ না করেন তবে খালেদই খেলবেন ওই ম্যাচে।

অনলাইন ডেস্ক