Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ঝড়ে লন্ডভন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের স্টেডিয়াম

ঝড়ে লন্ডভন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের স্টেডিয়াম

 অনলাইন ডেস্ক    ৩০ মে, ২০২৪ ১৪:২৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের দুইদিন পরই পর্দা উঠবে। তার আগে প্রবল ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হতে যাওয়া ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম। মঙ্গলবার (২৮ মে) স্থানীয় সময় সকালে প্রবল ঝড়ে প্রেইরি স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনসহ বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৈরি আবহাওয়া ও মাঠটি অনুপযুক্ত হয়ে পড়ায় বাতিল করা হয়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটিও।

ওই অঞ্চলজুড়ে বর্তমানে বজ্রসহ শক্তিশালী ঝড়, টর্নেডো, এমনকি আকস্মিক বন্যার সতর্কতা দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।

আরও পড়ুন: পাঁচ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস...

আইসিসির এক মুখপাত্র বলেছেন, ভেন্যুটির সীমানা (ফেন্স) ও গ্যালারির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে উদ্বোধনী ম্যাচ আয়োজন নিয়ে আশঙ্কা নেই।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২ জুন থেকে শুরু হবে। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার সময় উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

অনলাইন ডেস্ক