Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

     ২৮ আগষ্ট, ২০২৩ ১১:৩৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 43 বার

চলতি বছরের ৫ অক্টোবর ভারতে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। তবে দশ দলের শ্রেষ্ঠত্বের এই মিশন শুরুর আগে জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে আগামী চার অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) এর এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ক্রিকবাজ।

ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে দশ দলের অধিনায়কেরা আমন্ত্রিত থাকবেন। এ সময়ে অংশগ্রহণকারী দেশগুলোর ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হবে।

এ ছাড়াও অধিনায়কদের নিয়ে থাকবে একটি বিশেষ পর্ব। যেখানে আইসিসির নির্বাহী সদস্যরা ও অংশগ্রহণকারী দেশগুলোর বোর্ড কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল টাইগাররা...

এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অংশ নেওয়া দেশ গুলোর বিনোদন জগতের তারকাদের দেখা মিলবে। তবে নাচে-গানে উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন বলিউডের তারকারা।

বিশ্বকাপের প্রায় এক সপ্তাহ আগেই ভারতের মাটিতে পা রাখবে সবগুলো দল। মূল লড়াইয়ের আগে প্রতিটি দল দুইটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রস্তুতি ম্যাচে টাইগারদের বিপক্ষে মুখোমুখি হবে ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ও ২ অক্টোবর ইংল্যান্ড।

চলতি বছরের ১৯ নভেম্বর ফাইনালের মধ্যে দিয়ে বিশ্বকাপের পর্দা নামবে। ফাইনাল ম্যাচটি শুরু হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।