Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আজ থেকে শুরু হচ্ছে টাইগারদের ওয়ানডে মিশন

আজ থেকে শুরু হচ্ছে টাইগারদের ওয়ানডে মিশন

 অনলাইন ডেস্ক    ৫ জুলাই, ২০২৩ ০৯:১৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 24 বার

টেস্টের পর এবার বাংলাদেশের সামনে ওয়ানডে মিশন। আফগানিস্তানের বিপক্ষে বুধবার (৫ জুলাই) তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে তামিম ইকবাল বাহিনী। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

আফগানিস্তানের বিপক্ষে টেস্টের পর এবার বাংলাদেশের সামনে ওয়ানডে মিশন। মিশনের তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে আজ বুধবার (৫ জুলাই) মাঠে নামবেন টাইগাররা। ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে।

ঈদরে ছুটির পরেই মাঠে নেমে পড়েছে তামিম বাহিনীরা। টেস্টের পর সাগর পাড়ের স্টেডিয়ামে আফগান বধের নতুন কাব্য রচনা করতে চায় টাইগাররা।

পিঠের চোটের কারণে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট খেলা হয়নি তামিম ইকবালের। এখনও চোট পিছু ছাড়েনি তাকে। তা সত্ত্বেও ওয়ানডে সিরিজে থাকছেন তিনি।

আরও পড়ুন: বিপিএলে রংপুরে খেলবেন সাকিব...

মঙ্গলবার (৪ জুলাই) সংবাদ সম্মেল্লনে এসে এই অধিনায়ক জানান, পুরো ফিট না হলেও তিনি প্রথম ওয়ানডেতে খেলবেন।

বাংলাদেশের ব্যাটিং এর পাশাপাশি বোলিংয়েও রয়েছে দারুণ ছন্দে। নিয়মিত পারফর্ম করছেন হাসান মাহমুদ, এবাদত ও তাসকিনরা ।

তবে ফর্মে না থাকা কাটার মাস্টারের উপরও আস্তা রেখেছেন তামিম।

টেস্টে হারের পর ওয়ানডেতে পূর্ণ শক্তির দল নিয়েই এসেছে আফগানিস্তান। দলে আছে রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিবসহ নিয়মিত সব মুখ। স্পিন ও পেস বোলিং অ্যাটাক বিশ্বমানের হওয়ায় জয়ছাড়া অন্য কিছু ভাবছে না আফগানিস্তান।

তবে কে জয়ী হবে তার জন্য অপেক্ষা করে থাকতে হবে ম্যাচ শেষ পর্যন্ত।

অনলাইন ডেস্ক