বিশ্বসেরা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান আইপিএলে বলিউড বাদশা শাহরুখ খানের দলকে দুই বার চ্যাম্পিয়ন বানিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা এই অলরাউন্ডার এবার ভিন্ন লিগে ফ্র্যাঞ্চাজিটির সঙ্গে যুক্ত হয়েছেন।
আমেরিকার মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) শাহরুখের দলটি খেলে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স নামে।
তাদের হয়ে ২০২৪ আসরে সাকিবের খেলার কথা রয়েছে। শুক্রবার নিজেদের সামাজিক যোগাযোগামাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।
সেখানে তারা লিখেছে, আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান এলএ নাইট রাইডার্সের সঙ্গে ২০২৪ মেজর লিগ ক্রিকেটের জন্য যুক্ত হচ্ছেন।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









