পিএসজির সাথে শেষ হতে চলেছে লিওনেল মেসির অধ্যায়। লিওনেল মেসি পিএসজির সঙ্গে আর চুক্তি নবায়ন করছেন না। এর ফলে পরের মৌসুমে ফরাসি ক্লাব পিএসজির হয়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকাকে আর খেলতে দেখা যাবে না।
আগামী শনিবার লিওনেল মেসি পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলবেন। পিএসজি কোচ ক্রিস্টোফ গাল্টিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
লিগ আঁ’তে মৌসুমের শেষ ম্যাচ আগামী শনিবার (০৩ জুন) খেলতে নামবে পিএসজি। এ ম্যাচ দিয়েই দুই বছরের প্যারিস অধ্যায় শেষ করবেন মেসি।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে গালতিয়ের বলেছেন, ‘ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার মেসিকে কোচিং করানোর সৌভাগ্য হয়েছে আমার। পার্ক ডে প্রিন্সেসে এটাই তার শেষ ম্যাচ হতে যাচ্ছে। আমি আশা করছি, সে সমর্থকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পাবেন। ’

বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখান মেসি ২০২১ সালে। দুই মৌসুমের চুক্তিতে প্যারিসে আসেন তিনি। প্রথম মৌসুমটা বেশ বাজে কাটলেও চলতি মৌসুমে সবমিলিয়ে পিএসজির হয়ে ২১ গোল ও ২০ অ্যাসিস্ট করেছেন এই ফুটবল তারকা।
পিএসজির হয়ে খেলার সময়েই জীবনের সেরা সাফল্য অর্জন করেছেন মেসি। ডিসেম্বরে কাতারে ফুটবল বিশ্বকাপ জয়ী তিনি। এরপর জিতে নেন সপ্তম ব্যালন ডি অরও। পিএসজির হয়ে দুই মৌসুমে দুটি লিগ এবং একটি ফ্রেঞ্চ সুপার লিগ জিতেছেন লিওনেল মেসি।
অনলাইন ডেস্ক



























































































































































































































































































































.jpg)







.jpg)









