চিলির বিপক্ষে আর্জেন্টিনার ঘাম ঝরানো জয়

 অনলাইন ডেস্ক    ২৬ জুন, ২০২৪ ০৯:৩৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বুধবার (২৬ জুন) সকালে চিলিকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ৮৮ মিনিটে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে জয় পায় লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই একক আধিপত্য দেখালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি মেসিরা। গোলশূন্য থেকেই বিরতিতে যেতে হয় বিশ্বচ্যাম্পিয়নদের।

দ্বিতীয়ার্ধে এসে আক্রমণ আরও জোরালো করে আর্জেন্টিনা। তবুও জালের দেখা পাচ্ছিলেন না স্ক্যালিনোর শিষ্যরা। অবশেষে ম্যাচের ৮৮ মিনিটে জালের দেখা পান মার্টিনেজ। তার ওই একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। পুরো ম্যাচে ৬২ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল আর্জেন্টিনা।

আরও পড়ুন: গাংনীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত...

তাদের অনটার্গেট শট ছিল ৯টি। এই ম্যাচে শরীরী ফুটবল খেলেছে দুই পক্ষই। মোট ২১ বার বেজেছে ফাউলের বাঁশি। এমনকি মেসিকে একবার চিকিৎসার জন্য যেতে হয়েছে মাঠের বাইরে। এরপর আবারও ফিরেছেন মেসি। হয়েছেন আক্রমণাত্মক।

এর আগে, গ্রুপের অন্য ম্যাচে কানাডা ১-০ গোলে হারিয়েছে পেরুকে। ১০ জনের পেরুকে হারিয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রেখেছে কানাডা। এই গ্রুপে ১ জয় এবং ১ হার নিয়ে দুইয়ে কানাডা। আর দুই ম্যাচেই জয় নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।

অনলাইন ডেস্ক