সিরিজ বাঁচানোর মিশনে আজ বৃহস্পতিবার (২৩ মে) রাত ৯টার সময় মাঠে নামবে বাংলাদেশ। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে। প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে টাইগাররা, সঙ্গে টপঅর্ডার ব্যাটারদের ফর্মহীনতাও ভোগাচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
দ্বিতীয় ম্যাচে যেকোনো মূল্যে জয় চায় নাজমুল হোসেন শান্ত বাহিনী। পরীক্ষা-নিরীক্ষার সিরিজ হলেও এ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ।
সিরিজ শুরুর আগের ছবির সঙ্গে এখন আর মিল খুঁজে লাভ নেই। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতে যুক্তরাষ্ট্রে পা রাখা দলটা ছিল এক সুখী পরিবার। কিন্তু হিউস্টনের প্রাকৃতিক ঝড়-ঝাপ্টার পর হারমিত সিং তাণ্ডবে এখন লন্ডভন্ড বাংলাদেশের আত্মবিশ্বাস।
আরও পড়ুন: চোখে ঝাপসা দেখার কারণ কী? জানুন করণীয়...
বিশ্বকাপের আগে এখন নিজেদের খুঁজে ফিরছে টিম টাইগার্স। বাংলাদেশের ব্যাটাররা ছিলেন নিজেদের ছায়া হয়ে। এক রিয়াদ ছাড়া টি-টোয়েন্টির আবেদন মেটাতে পারেননি কেউ। হৃদয়ের ফিফটি ব্যক্তিগত আত্মবিশ্বাস বাড়ালেও দলের জন্য কাজে লাগেনি একটুও।
বোলাররা ছিলেন আরও এক কাঠি সরেশ। শরিফুল-সাকিব-মেহেদীরা চেষ্টা করলেও মুস্তাফিজের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন সবাই। আলোচনা আছে শান্তর অধিনায়কত্ব নিয়েও। তবে সব সমালোচনা দূরে সরিয়ে আরও একবার ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।
অনলাইন ডেস্ক


























































































































































































































































































































.jpg)








.jpg)









