Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বাফুফের পুরো কমিটির পদত্যাগের দাবিতে আজ মানবন্ধন

বাফুফের পুরো কমিটির পদত্যাগের দাবিতে আজ মানবন্ধন

 অনলাইন ডেস্ক    ৩১ আগষ্ট, ২০২৪ ১০:০০:০০নিউজটি দেখা হয়েছে মোট 28 বার

সালাউদ্দিনসহ বাফুফের পুরো কমিটির পদত্যাগের দাবিতে আজ শনিবার (৩১ আগস্ট) মানববন্ধন করবেন সাবেক ফুটবলার ও সংগঠকরা। বেলা ১১টার মতিঝিলের বাফুফে ভবনের সামনে অনুষ্ঠিত হবে এই মানববন্ধন।

বিএনপির কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সভাপতি আবদুস সালাম, জাতীয় ফটবল দলের সাবেক অধিনায়ক ও তারকা গোলরক্ষক আমিনুল হক, সাবেক তারকা গোলরক্ষক ছাইদ হাছান কানন, রুম্মান ওয়ালি বিন সাব্বিরসহ সাবেক ফুটবলাররা এই মানববন্ধনে অংশ নেবেন।

ভেঙে দিতে হবে জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সব কমিটি। তারপরে একটি অ্যাডহক কমিটির অধীনে বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বর্তমান কমিটি ও ডিএফএর কমিটি রেখে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না। শেখ হাসিনার সরকারের পতনের পর সমাজের বিভিন্ন সেক্টরের মতো ক্রীড়াঙ্গনেও শুরু হয়েছে সংস্কার। তারই অংশ হিসেবে বাফুফের নির্বাহী কমিটির সবার পদত্যাগ চেয়েছেন দীর্ঘদিন বঞ্চিত থাকা ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলাররা।

অনলাইন ডেস্ক